লালবাবু
// লালবাবু // চার দশক পরে পরন্ত দুপুরে এলে ফিরে লালবাবু , ধবধবে ধুতি , খোলা বুক , ঠোঙা হাতা শার্ট , আলতা হাতে কাঁচের কলস , কালো ফ্রেমে মোটা কাঁচ , হাঁস - পানা শরীর , আলতা - মাখা মুখ । মা লক্ষী , রাজলক্ষী , সতীন , গিন্নী , এয়োতী , তৈরী সবাই , কাঁধ বেয়ে এলিয়ে যায় , রিঠে ধোওয়া কেশ , ঝামা মাজা পায়ে , সুচারুর বেশ । এলে লাল বাবু ? এক ঝলক হাসি , এ গালে সে গালে , অভিমানে অগোচরে । আসন বাঁধানো উঠোন , আয়েশের গালে খিলি করা পান , তুলে দেয় তুলতুলে চরণ , রং ধরা কোঁচানো কোলে , তুলি হোল আঙুল তার , এলিয়ে যায় ...