পোস্টগুলি

অক্টোবর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পারাপার

ছবি
 // পারাপার // ভাবতে ভাবতে ভবের পারে পারাপারে, নীরবে তে, ভিড়বে যখন নাও টি তোমার, চালার পাশে,চেনা ঘাটে, হাঁক মারবে হালের মাঝি ওরে, আর দেরি নয়, আলগা কর, আলগা কর নাওয়ের কাছি, এবার যে যেতে হবে আরো মানুষ, দাঁড়িয়ে আছে পারে পারে, সাঙ্গ হয়েছে খেলা তাদের । ছলাৎ, ছলাৎ শব্দে, দাঁড় বাইছে মাঝি, পেছন ফিরে ঐ দেখা যায় রয়েছে পরে পথের পাশে, পুঁটুলি তে বাঁধা, আগালানো সাধের সাজি, সে যে মুচকি হাসে, হাতটি নাড়ে, এবার সে আবার খুঁজছে সাথী, যার কোলে সে উঠবে চড়ে, বাঁধবে তাকে মায়ার ডোরে। চুকিয়ে পাঠ এপারেতে, তোমার যাত্রা হল শুরু অজানাতে, একপেশে দৃষ্টিতে মেলে, ডালে বসে দেখছে কাক, ভাবছে সঙ্গোপনে, একান্তে, কেমন বার্তা তাকে দিতে হবে প্রভুর দ্বারে, সঠিক ঠিকানায় আত্মাটা কে, পৌঁছে দিতে অপর পারে।।