পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আজ নয়, থাক

ছবি
// আজ নয়, থাক // শেষের বেলা, পরন্ত আলোর খেলা, দিগন্তের কাছাকাছি , মনের পাশাপাশি, আমি এক যাযাবর। পরিযায়ী পাখনা মেলে উড়ছি আমি, দেখছি আমি, মোহিত আমি স্রষ্টার সৃষ্টিতে, অনন্ত সৌন্দর্য হয়েছে বিলীন  এ ধরনীর ধরাতলে , আকাশে, বাতাসে, পাহাড়ে, পর্বতে, সাগরে, নদীতে, কেউ বলে এটাই সব আবার, বলে কেউ কেউ, এখানেই নয়তো শেষ শেষের কথা শব্দে বাঁধা  কেউ কি দেখেছে তাকে? পরশে শুধুই দিয়েছে জানান, আদর বিছানো আঁচল তার আকাঙ্খিত অভিলাষে, ওরা আঁক কাটে, সীমানা বাঁধে দলে দলে, বাঁধতে চায় পাকে পাকে, রাখতে চায় ধরে  পিছু টানে মানষিক আবেগে, বলে, যেওনা চলে সীমানা পেরিয়ে এ পারের পাট চুকিয়ে , থেকে যাও, আরো কিছুকাল, এসো খুশিতে আনন্দে মাতি ভুলে যেতে ইহকাল পরকাল, জিজ্ঞাসা, যার থাকে থাকুক,    অবসরে চুলচেরা হিসেব  হতেই পারে নিভৃতে একান্তে, আজ নয় থাক ।। 

একাকিত্ব এখানে ওখানে

ছবি
  //  একাকিত্ব   এখানে   ওখানে  // কখনও   কোথাও   আমরা   একা তুমি   একা আমি   একা ওরা   একা কখনও   কোথাও   আমরা   একা  ।   রাতের   নিঃস্বঙ্গতায়   একা বিরহে   একা বৈরাগ্যে একা বিছানার   বালিশে   মুখগুঁজে   একা কখনও   কোথাও   আমরা   একা  ।   ভাবনায় ,  ভালোলাগায় , ভালোবাসায়   একা আত্মতৃপ্তিতে ,  অনুরাগে , অভিমানে   একা সুখ   স্মৃতিতে   উপলব্দিতে   একা কখনও   কোথাও   আমরা   একা  ।   অসুখ   বিসুখে ,  স্বাদে   বিস্বাদে   একা প্রেম ,  প্রণয়ে ,  চরণে ,  আচরণে   একা মনের   অভিসারে   শুধুই   একা কখনও   কোথাও   আমরা   একা  । কারাগারের   কুঠরিতে   একা শারীরিক   অনুসন্ধানে   একা শাস্তিতে   একা   অস্বস্তিতে   একা কখনও   কোথাও   আমরা   একান্ত   একা  ।   কম্পিত   ওষ্ঠা...

কে দেবে বলে আমায়

ছবি
                                                                       // কে  দেবে  বলে   আমায় // আঁচড় কাটতে কাটতে কেটেছে এতটা কাল, কখনও তো হয়নি হুঁস, অচেতনে কিংবা চেতনে, জিজ্ঞাসা জাগে মনে বার বার, ফেলে আসা সময় দেবে  কি   সাথ? আলিঙ্গনে বাঁধতে, বাড়বে কি হাত? ভাবা তো হয়নি এমন করে, মাপাও যায়নি তেমন করে, এ কায়া কায়েম হবে, আর কতকাল আঁচড় কাটতে কাটতে কেটেছে এতটা কাল। মেনেছে এ মন অহরহ, অমনই, মিলে গেলে হিসেব জোড়ে, বিজোড়ে, তড়িঘড়ি সমন হাতে পেয়াদা, হাজির হবে তক্ষুণি। থমকে যাই লাল, হলুদ, সিগনালে, হাতে, পায়ে, কেমন যেন অসাড় লাগে। তবুও বলি মনে মনে এমনই, গাছপালা,  ফুল, পাখি, ঝর্ণা, নদী, চলছে যেমন চলুক তেমনই, সুখ ঘিরে থাকুক আলো আঁধারে পূর্ণিমা, অমাবস্যার টানাপোড়েনে। পৃথিবী আমায় দিয়েছে প্রাণ, করেছে আপন, করেছে যতন, স্নেহ, মায়া, মমতার বাঁধনে, অহরহ অকপটে, অক্লেশে, আঁ...

এক চিলতে স্বপ্ন

ছবি
  //এক চিলতে স্বপ্ন// ও রা বলছে এবার যেতে হবে সময় হয়েছে, ওরা বলছে এবার বাঁধন খুলতে হবে আলগা হয়েছে, স্বপ্ননিয়ে নাড়াচাড়ার সময় শেষ শেষ, কথা দেওয়া, কথা নেওয়া পরিচয়, আলাপচারিতা আর নয়, আর নয় খুনশুটি বাকবিতন্ডা, থমকে গেছে ভীতি অস্থিরতা, ছেদ পড়েছে অনুভূতির অন্তরালে ভালোলাগা, ভালোবাসার সহবস্থানে, অসহায় অস্বস্তি ঘোরাফেরা করে এখানে ওখানে আমার অগোচরে, হেমন্ত বসন্তের আনাগোনা নয় আর, নয় ফুরফুরে বাতাসে তোমার সুগন্ধ, এখন ব‍্যস্ততার অজুহাত এমনই, খুঁজে খুঁজে হাতরানো বন্দীকরা সুখ উন্মোচন তার সার্বিক স্মৃতিচারণে, সব শেলফি ফিকে হয়ে গেছে আজ তবুও তো প্রথম দেখার সেই তুমি আজও আছো যেমন ছিলে তেমনই, পুর্ণিমার জোৎস্না বিছোনো আঁচলে ঢেকে দিতে কি পারো মুখ আমার? আমি একচিলতে স্বপ্ন সঙ্গে নিতে চাই ওরা বলছে এবার যেতে হবে  সময় হয়েছে, ওরা বলছে এবার বাঁধন  খুলতে হবে  আলগা হয়েছে,।।