একাকিত্ব এখানে ওখানে
কখনও কোথাও আমরা একা
তুমি একা
আমি একা
ওরা একা
কখনও কোথাও আমরা একা ।
রাতের নিঃস্বঙ্গতায় একা
বিরহে একা
বৈরাগ্যে একা
বিছানার বালিশে মুখগুঁজে একা
কখনও কোথাও আমরা একা ।
ভাবনায়, ভালোলাগায়,
ভালোবাসায় একা
আত্মতৃপ্তিতে, অনুরাগে,
অভিমানে একা
সুখ স্মৃতিতে উপলব্দিতে একা
কখনও কোথাও আমরা একা ।
অসুখ বিসুখে, স্বাদে বিস্বাদে একা
প্রেম, প্রণয়ে, চরণে, আচরণে একা
মনের অভিসারে শুধুই একা
কখনও কোথাও আমরা একা ।
কারাগারের কুঠরিতে একা
শারীরিক অনুসন্ধানে একা
শাস্তিতে একা অস্বস্তিতে একা
কখনও কোথাও আমরা একান্ত একা ।
কম্পিত ওষ্ঠাধার
ক্ষীণ উচ্চারণ সবাকার
স্রোতে বিলীন শব্ধ আজ
জুড়তে চাই জুড়োতে চাই
কোথা পাই তেমন করে
কোথা পাই তারে ।
কাকভোরে ভেজা কাক
ঝাপটা দেয় জানালার
গরাদে আমার
চুপিসারে বলে যায়
আমি একা, তুমি একা, সেও একা
শেষ যাত্রায় সবাই একা।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন