ভাবতে নেই
// ভাবতে নেই // কখনো কখনো, পেরিয়ে আসা সময় যতই হাতছানি দিক, পেছন ফিরে তাকাতে নেই। পেছনে ফেলে আসা দু্ঃখ, বঞ্চনার কথা, আলোচনা প্রসঙ্গে, যতই উন্মোচনের তাগিদ দিক, জ্ঞানতো প্রাধান্য দিতে নেই । নিজের অক্ষমতার পাঁচালী অপরের সহানুভূতি পাবার জন্য জনসমক্ষে উন্মুক্ত করতে নেই। অঢেল সুখের আড়ালে বাসা বাঁধে, গাঁঢ় অন্ধকার, অন্যের সুখ দেখে তাই, নিজের জীবনকে মাপতে নেই। রাজনৈতিক বক্তাদের একে, অপরের প্রতি কুকথার লাগামহীন কটাক্ষ সংবাদ মাধ্যমে প্রদর্শিত হলেও, গায়ে গতরে মাখতে নেই। ঈশ্বরের আশীর্বাদে, জীবনে, আকষ্মিক অলৌকিক ঘটনা ঘটলে, তাই নিয়ে আত্ম জাহির করতে নেই। আত্মতুষ্টি তে কাউকে কৈশোর থেকে একতরফা মনেপ্রাণে ভালোবাসলেও, প্রত্যাশার পারদ চরাতে নেই। আকছার এমনো হয়, জীবনে চলার পথে, বয়েসের ধাপে ধাপে, নিজের লাগামে, নিজেকেই রাশ টানতে হয় বয়েস কালে, নতুন প্রজন্মের চলন-বলন, পছন্দসই না'হলেও হাসিমুখে হজম করতে হয়। জীবনের শেষ প্রান্তে এসে, প্রতি পদক...