আজও মনে পড়ে

 https://youtu.be/Vx6Blkj-6jk?si=


  //আজও মনে পড়ে   //


আজও মনে পড়ে,

 সময়ের অবসরে,

এ পৃথিবী ছেড়ে তোমারা গেছো চলে,

ঐ নীল দিগন্ত পেরিয়ে আরও বহুদূরে,

সন্মুখে সাকারে নাইবা  পেলাম দেখা ,

তোমারা রইলে না হয় পলকে পলকে

 মনি হয়ে ,আমাদের চোখের কোলে।


আবেগে, অনুরাগে,সুখে, দুঃখে

ছায়া হয়ে থেকো আমাদের ই পাশে,

অনুভবে তোমাদের যেনো পাই কাছে

দিনে রাতে শয়নে স্বপনে জাগরণে ।


স্নেহের পরশ নিয়ে থেকো

সময়জুড়ে সদাহাস্য সাজে,

যেমনটা ছিলে বেরে ওঠার প্রতিপদে ,

 সেই ছোট্ট বেলার আঁতুড় হতে

 সাবলম্বী যৌবন উত্তরণে ।


আত্মার বিবর্তনের কোন বাঁকে,

যদি পারো চিনে নিতে আমাদের ,

পরিচয় দিও সবিস্তারে ,

ভাবনায় টানতে কাছে তোমাদের 

ফেলে আসা জীবনকে ।


হাতে একটু সময় নিয়ে এসো,

শুনবো তোমাদের বিচরণের বর্ণনা ,

আকাশে, বাতাসে  পাহাড়ে, পাতালে ,

সমুদ্দুরে ,গহন অরণ্যে, মরুভূমিতে,

যেমন করে শোনাতে তোমরা ,

আমাদের ঘুমের ভেলায় ভাসিয়ে দিতে,

স্নেহের ছোঁয়ায় ছোঁয়ায় প্রতি রাতে।


 জন্ম জন্মান্তরে ,

চাই ,চাই, তোমাদের ই চাই

কখনও দুহিতা ,কখনও জায়া,

কখনোবা পুত্র কিংবা স্বামী বেশে,

মনে থাকবে? থাকবে তো?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বপ্নের সৈকতাবাস ইওরহোম

এক চিলতে স্বপ্ন

বুক পাতা সোনালী রোদ্দুর