হাতে ধরা সুতো ঘর বাঁধে হাতে
// হাতে ধরা সুতো ঘর বাঁধে হাতে //
কে বলে তুমি,
ছিঁড়েছো বাঁধন,
গেছো চলে,
চুকিয়ে পাট এ পারে।ঢ়
কে বলে তুমি,
ছিঁড়েছো বাঁধন,
গেছো চলে,
চুকিয়ে পাট এ পারে।
আমিতো দেখি,
যা ছিল সব,
তেমনি আছে,
যা ছিলো আগে।
আলো ফোটে, আঁধার ভাঙ্গে,
যাত্রা শুরু জনে জনে,
থেকে থেকে সরব হতে চায় শব্দ,
আচমকা সজাগ স্মৃতি,
রাশ টানে,
বলে "থাক"।
বলতো, "থাকবে কেন"
যে ছিল এতকাল,
দাপটে লেপটে
কায়া হয়ে আনাচে কানাচে,
বালিশে,
অস্তরণে, নাগালে, শরীরে,
আজো ঠাঁই শুধু তার,
কাগজে কলমের আঁচড়ে,
স্মৃতির গহ্বরে।
সেদিন হেলে পড়া গ্রীষ্ম দুপুরে,
দেখে আমায় অসুখ বিছানার পাশে,
এঁকেছিল সে কাগজে,
"চিনেছি তোমায় আমি,
সময়ের সমন ছিল জড়ানো হাতে তাই,
এলেই যদি এমন অসময়ে কেন এলে?
সাধ ছিল ফিরবো আবার,
ফেলে আসা আস্তানাতে,মম্ভ
কাটিয়ে যাব কিছুটা সময়,
সুখের ঘরে বাতি জ্বেলে,
হই হট্টগোলে,
কিন্তু হল কৈ?
অধরা রইলো সেও,
তবুও যে যেতে হবে " ।
এ কেমনতর ভাবনা বল,
অহরহ ভাবায় আমায়,
যদিও জানি এমনি তো হয়।
লাটাই চলে, লাট খায়, সুতো টানে
স্তিমিত হয় চলন তার,
হাতে ধরা সুতো
ঘর বাঁধে হাতে,
তুমি চলে গেলে
তুমি চলে গেলে
চুকিয়ে পাট এ পারে।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন