" স্বর্ণ চাঁপা "
স্বর্ণ চাঁপা সাত সকালে
চুপি চুপি বললো আমায়,
বছর তো পেরিয়ে গেলো,
কৈ বললে না তো? দিনগুলো তোমার
কাটলো কেমন ?
আমি বললেম ,
থাক না তেমন জবাব,
প্রতি প্রভাতে ,
সোনালী আলোর সঙ্গে,
ঘ্রাণের ঘোমটা তুমি দিও তুলে,
আমি নয়ন মেলে দেখবো
তোমায় ,মনের সুখে সোহাগ ভরে,
"স্বর্গবাস"
বুঝি একেই বলে?
আমি চাই,তেমনি চাই ,
সারাটা বছর ধরে।।
সুব্রত দাস।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন