আজ নয়, থাক




// আজ নয়, থাক //

শেষের বেলা,

পরন্ত আলোর খেলা,

দিগন্তের কাছাকাছি ,

মনের পাশাপাশি,

আমি এক যাযাবর।

পরিযায়ী পাখনা মেলে

উড়ছি আমি, দেখছি আমি,

মোহিত আমি স্রষ্টার সৃষ্টিতে,

অনন্ত সৌন্দর্য হয়েছে বিলীন 

এ ধরনীর ধরাতলে ,

আকাশে, বাতাসে,

পাহাড়ে, পর্বতে,

সাগরে, নদীতে,

কেউ বলে এটাই সব

আবার, বলে কেউ কেউ,

এখানেই নয়তো শেষ

শেষের কথা শব্দে বাঁধা 

কেউ কি দেখেছে তাকে?

পরশে শুধুই দিয়েছে জানান,

আদর বিছানো আঁচল তার

আকাঙ্খিত অভিলাষে,

ওরা আঁক কাটে,

সীমানা বাঁধে দলে দলে,

বাঁধতে চায় পাকে পাকে,

রাখতে চায় ধরে 

পিছু টানে মানষিক আবেগে,

বলে, যেওনা চলে

সীমানা পেরিয়ে

এ পারের পাট চুকিয়ে ,

থেকে যাও, আরো কিছুকাল,

এসো খুশিতে আনন্দে মাতি

ভুলে যেতে ইহকাল পরকাল,

জিজ্ঞাসা, যার থাকে থাকুক,   

অবসরে চুলচেরা হিসেব 

হতেই পারে নিভৃতে একান্তে,

আজ নয় থাক ।। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বপ্নের সৈকতাবাস ইওরহোম

এক চিলতে স্বপ্ন

বুক পাতা সোনালী রোদ্দুর