আলোর লুকোচুরি দুপুরে
আলোর লুকোচুরি দুপুরে
বোলে ছাওয়া আম্রের কুঞ্জে
কোন পাখী শিস দেয় সুদূরে
আলোর লুকোচুরি দুপুরে।।
মন বলে সুখটাই এলো যে
কচিপাতা ডাল ভরে দিলসে
ভাববেকি তুমি আজ আমাকে
ডাকবেকি দিতে সব তোমাকে
আলোর লুকোচুরি দুপুরে।।
সময়ের ছিলাটাযে ছিঁড়ে যায়
ভাবনায় সব ভাষা মেশে তায়
কাগজের নাওখানি সাজিয়ে
দেব আমি মনটাকে ভাসিয়ে
ঢেউ হয়ে জলটুকু উঠলেই
কগজের সব লেখা সরবেই
আলোর লুকোচুরি দুপুরে
আলোর লুকোচুরি দুপুরে
বোলে ছাওয়া আম্রের কুঞ্জে
কোন পাখী শিস দেয় সুদূরে।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন