পোস্টগুলি

জানুয়ারি, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ওগো অতিথি তুমি যাযাবর,

ছবি
//ওগো অতিথি তুমি যাযাবর // ঘর ছেড়ে তবু তোমার ঘরেতেই ফেরা, ওগো অতিথি তুমি যাযাবর, বলনা, কখন কোন দেশে, পেতেছ তোমার ঘর? সুদূর সাইবেরিয়াতে না কি হিমালয়ে? না কি, আরও বহু দূরে? গঙ্গা, যমুনা, না কি মেঘনার তীরে? ওগো অতিথি তুমি যাযাবর। ঘর ছেড়ে তবু তোমার ঘরেতেই ফেরা, ফুল, ফল, দিন- রাত, সব ঋতুতেই ঘেরা, তোমার রূপোলি পাখায় শীত বয়ে এলো, সোনালী ধানগাছ রংয়ে রংয়ে রাঙিয়ে দিল, ওগো অতিথি তুমি যাযাবর।   তোমার দুচোখের কাজলেতে টানা কত ভালোবাসা, কতগান, কত সুর, আর কত ভাষা, স্বজন হারানো ব‍্যথায় বুক ভরে আছে, সব পেয়ে তবু কিছু খোয়া গেছে, মিশে গেছে সবই জোড়া দীঘিটিতে, কান্না, হাসি, যা ছিল রেশে,   ফুলে ফুলে মেলেছে ডানা মৌমাছিতে, ঘর ছেড়ে তবু তোমার ঘরেতেই ফেরা, ওগো অতিথি তূমি যাযাবর, তুমি যাযাবর।।

ধর্ম তাদের "বেওয়ারিশ"

ছবি
 // ধর্ম তাদের "বেওয়ারিশ "// দেখা হয় দুজনায়, দিনের শেষে,  গাড়ি বারান্দার নীচে, খবরা খবরে জানাজানি, কত পথ, কত মত, কত শ্রম, কত সাশ্রয় , জুড়োয় জ্বালা জীবনের  গায়ে আপন গন্ধমাখা ফুটপাতে , ঝিমিয়ে আসে পায়ের শব্দ, ফুটপাতের পাদানিতে, তোলা আছে এ জনমের সম্পদ  সূতোপাটের পুটলিতে, কড়ি বরগার আনাচে কানাচে , হেলে পড়ে মাথা গ্রানাইটের ব্লকে , নিরবচ্ছিন্ন বিশ্রাম অকাতরে , ওরাও স্বপ্ন দেখে, কেউ বলছে ডেকে, আর এক হাতা সুখ চাও কি? উত্তর তাদের, আজ নয়, বলব কাল, ঘুম ভাঙ্গে ভোর রাতে, পরিষেবা হোস পাইপের শব্দে , রাজত্বটা তার পথ জুড়ে , মলিন হতে চায় ম্লান , ভোরের আবেশে অক্লেশে , ঠিকানা তাদের দিনের আলোয়, যত্র তত্র ,হট্ট মন্দিরে, পাঁচ হাতি বসনে, ওরা রাশি ,লগ্ন, শোনেনি কোনদিনও , গতর ভারী হলে চেয়ে দেখে আসমানে , কান্নার কোন প্লট নেই ওদের নাটকে, লটকানো দিন হুক ছেড়ে দিলে, শ্বববাহী গাড়ির সওয়ার টানে ঠ্যাং ধরে, ফুটপাতের সাথে গাল ঘষাঘষি , শেষের বিদায়, বেজায় আদরের, এই প্রথম জমি ছেড়ে উঁচুতে শোয়া, মর্গের  স্ট্রেচারে ,লোক চক্ষুর আড়ালে , পুঁটলিতে মিলতে হবে ভাতৃত্বের বন্ধনে, তারই মত আর...