ওগো অতিথি তুমি যাযাবর,


//ওগো অতিথি তুমি যাযাবর //

ঘর ছেড়ে তবু তোমার ঘরেতেই ফেরা,

ওগো অতিথি তুমি যাযাবর,

বলনা, কখন কোন দেশে,

পেতেছ তোমার ঘর?

সুদূর সাইবেরিয়াতে না কি হিমালয়ে?

না কি, আরও বহু দূরে?

গঙ্গা, যমুনা, না কি মেঘনার তীরে?

ওগো অতিথি তুমি যাযাবর।


ঘর ছেড়ে তবু তোমার ঘরেতেই ফেরা,

ফুল, ফল, দিন- রাত, সব ঋতুতেই ঘেরা,

তোমার রূপোলি পাখায় শীত বয়ে এলো,

সোনালী ধানগাছ রংয়ে রংয়ে রাঙিয়ে দিল,

ওগো অতিথি তুমি যাযাবর।

 

তোমার দুচোখের কাজলেতে

টানা কত ভালোবাসা,

কতগান, কত সুর, আর কত ভাষা,

স্বজন হারানো ব‍্যথায় বুক ভরে আছে,

সব পেয়ে তবু কিছু খোয়া গেছে,

মিশে গেছে সবই জোড়া দীঘিটিতে,

কান্না, হাসি, যা ছিল রেশে,

 

ফুলে ফুলে মেলেছে ডানা মৌমাছিতে,

ঘর ছেড়ে তবু তোমার ঘরেতেই ফেরা,

ওগো অতিথি তূমি যাযাবর,

তুমি যাযাবর।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক চিলতে স্বপ্ন

প্রতীক্ষা

স্বপ্নের সৈকতাবাস ইওরহোম