পোস্টগুলি

কে দেবে বলে আমায়

ছবি
                                                                      https://youtu.be/3JTUF81JqIA // কে  দেবে  বলে   আমায় // আঁচড় কাটতে কাটতে কেটেছে এতটা কাল, কখনও তো হয়নি হুঁস, অচেতনে কিংবা চেতনে, জিজ্ঞাসা জাগে মনে বার বার, ফেলে আসা সময় দেবে  কি   সাথ? আলিঙ্গনে বাঁধতে, বাড়বে কি হাত? ভাবা তো হয়নি এমন করে, মাপাও যায়নি তেমন করে, এ কায়া কায়েম হবে, আর কতকাল আঁচড় কাটতে কাটতে কেটেছে এতটা কাল। মেনেছে এ মন অহরহ, অমনই, মিলে গেলে হিসেব জোড়ে, বিজোড়ে, তড়িঘড়ি সমন হাতে পেয়াদা, হাজির হবে তক্ষুণি। থমকে যাই লাল, হলুদ, সিগনালে, হাতে, পায়ে, কেমন যেন অসাড় লাগে। তবুও বলি মনে মনে এমনই, গাছপালা,  ফুল, পাখি, ঝর্ণা, নদী, চলছে যেমন চলুক তেমনই, সুখ ঘিরে থাকুক আলো আঁধারে পূর্ণিমা, অমাবস্যার টানাপোড়েনে। পৃথিবী আমায় দিয়েছে প্রাণ, করেছে আপন, করেছে যতন, স্নেহ, মায়া, মমতার বাঁধনে, ...

এসো বাঙলাকে নিয়ে স্বপ্ন গড়ি

ছবি
                        https://youtu.be/rvsHMJqDmlU  // এসো বাঙলাকে নিয়ে স্বপ্ন গড়ি // এ ইতো সময় মোহভঙ্গ মেলেছে ডানা, মনেতে, তোমার আমার কিংবা আরও, কারো কারো, শিকড়ের টান শিরদাঁড়া ধরে টানছে কাছে, বলছে, এসোনা বাঙলা নিয়ে মাতি, নীল আকাশের নীচে, হাতে হাত ধরি, চোখে চোখ রাখি, বসন্ত বাতাসে, বাঙলায় গানবাঁধি, গপ্পকরি, কাব্যগাথি, মন ভরে। ইচ্ছেকরে, বলি সমস্বরে, বাঙলা আমার গুপ্ত মন্ত্র বাঙলা আমার মায়া কখনও সে জননী আমার কখনও সে আমারা জায়া। বাঙলা আমার মায়ের আঁচল আড়াল করেছে আমার সুখ যেখানেই যাই কাছে পেতে চাই বাঙলা মায়ের হাসিমাখা মুখ। ধরণী আমায় ধারণ করেছে এই ভাষাতে, জন্মলগ্নে জুড়েছে জবান এই ভাষাতে, এই ভাষাতেই আজান প্রহর, এই ভাষাতেই মন্ত্র পাঠ, এই ভাষাতেই প্রার্থনা আমার এই ভাষাতেই শিষ্টাচার। যমজ আমরা মায়ের কোলে, পদ্ম, শাপলা দুহাতে দোলে, দুচোখে মায়ের আনন্দ ধারা এপারে বইছে গঙ্গা, যমুনা ওপারের কূলে পদ্মা, মেঘনা। বাউল আজও বাঙলায় গান গায় গাঁয়ে গাঁয়ে চলার পথে মাটির পা'য়। পদ্মার জোয়ারে মাঝি বাইছে দাঁড় মনের সুখে, বাঙলা গীত কন্ঠে তার। ভাষ...

ভালবাসার দিন আজ

ছবি
  https://youtu.be/JWx-vJ7eIyY // ভালবাসার দিন আজ //    লা গাম ছেড়ে, আড়াল হলে শীত বাতাবি ফুলের গন্ধে মাতোয়ারা আকাশ, বাতাস, তুমি, আমি, ওরা আমের মুকুল মারছে উঁকি ডালে কাঞ্চন ফুলের আড়ালে কোকিল বলে বসন্ত তো এলো দ্বারে, কোথায় তুমি?  মনে কি আছে ভালবাসার দিন আজ স্বপ্ন ছিল, পাবে কাছে, মনের মানুষটাকে আবেগভরা লাল গোলাপের নিবেদনে লিপস্টিক আঁকবে তার রক্তিম ছবি তোমার ভরাট জোড়া গালের পালে। হারায়নি কিছুই, ছবি আজও ভাসে, তখন আমার কৈশোরর ভরা বেলা প্রেমের আবেগে লুকোচুরি খেলা সেদিন চনমনে দুপুরে পায়ে পায়ে পৌঁছে গেলাম গোলপার্কের গোলে এক গুচ্ছ  গোলাপ, নেবো বলে। সেলোফেনে মোড়া গোলাপ হাতে লেকের ধারে ছাতিম গাছের নীচে বহুকালের সঙ্গী সেই সবুজ বেঞ্চে, অপেক্ষায়, বিকেল গড়িয়ে অন্ধকারে, এলিনা সে দিন আর এলোনা ফিরে মোবাইল বলছে "আউট অফ রীচ" বেঞ্চের গায়ে এলানো নিস্তেজ  ফুল ধরল আমার হাত উৎকন্ঠায়, অভিমানে বিছানার ধবধবে সাদা পাট পাট চাদরে  ছড়ালো বিনিদ্র অস্থিরতা সারারাত বিছানায় আমি, পাশে নিস্তেজ সাক্ষী ভোরের বাতাস বিনিকাটে ঘুমের সুখে বন্ধুর ফোন নারিয়ে দিল সাত সকালে বলল, এলিনা নিরুদ্দেশ, পুলিশ...

নীল পাখি

ছবি
   //  নীল   পাখি  // (Link) নী ল   পাখি , বলনা ,  এমন   হলেই   বা   কেমন   হয় ? পরিচিত   আমরা   একে   অপরের , অথচ ,  কেউ   আমরা   কারো   নয় । বদলে   গেছে   কাল ,  বদলে   গেছে   অভিমান , সংবেদনে  নেই   আর   সুর   লয়   তাল , সবই   কেমন   যেন   অচেনা   মনে   হয় , স্বজনের   সংজ্ঞা  শু ধরে  গেছে   আজ দেখেছো   কি   কখনও ,  এমন   এ   রাজ ?   কাটছে   দিন   যৌবনে ,  যেমন   কাটে , আমোদপ্রমোদ   বিনোদনে   অভিসারে , ভালোলাগার   রামধনু   বড়ই   আপন , ভালোবাসার   বর্ষণ  সেতো   দুর্বোধ্য   এখন ।   বাউন্ডুলে   মন   ছুটে   যায়   ঘন   শালবনে , শ্রাবণ   ধারায়   মাটির   গন্ধে   মাতাল   হতে , গাছের   পাতা   বৃষ্টি   গায়ে   গান   গায় , অস্থির   মন ...

উনি ঠিকানা খুঁজছিলেন

ছবি
//  উনি   ঠিকানা   খুঁজছিলেন  // (Link)   এ লে   যদি   এতকাল   বাদে কেন   কড়া   নাড়তে   গেলে হাজির   হয়ে   দোরগোড়াতে ? উঁচুতে   একটু   হাতরালেইতো কলিংবেলটার   নাগাল   পেতে । সংশয়   হয়তো   ছিল   এমনই , তোমাকে   সাক্ষাৎ   দেখে   এভাবে , এখানে   সবাই   যাবে   চমকে , থমকে   যাবে   ভাষা   তাদের পরিচয়ের   নাগাল   পেতে । দ্বিধা   দন্দের   দোটানা   এমনই হঠাৎ   এমন   হাজির   হওয়া না   জানিয়ে   এত   কাল   বাদে কে   কিভাবে   নেবে ,  এই   ভেবে । না , না ,  আমি   কিন্তু   ঠিকই   চিনেছি   তোমায় ঝুলবারান্দায়   ঝুঁকে   কাপড়   মেলে   দিতে   দিতে , হ্যাঁ ,  এখন   আর   আমি   দশম   শ্রেনীর   সেই   বৃষ্টি   নই বিশ্ববিদ্যালয়ের   পাঠ   চুকিয়ে   শামিল   জীবন   যুদ্ধে , মনে ...

স্বপ্নের সৈকতাবাস "ইওরহোম"

ছবি
  //  স্বপ্নের   সৈকতাবাস  " ইওরহোম "  // (Link) ই চ্ছে   করে   ছুটে   যাই   একবার সমুদ্র   সৈকতে   গ্রীষ্ম   অবসরে , পাঁচ   দশক   আগে   শেষ   দেখা স্বপ্নের   সৈকতাবাস  " ইওরহোম ", শ্বেত   প্রাসাদের   আঁচল   আগলে শ্যমলা   গায়ে   শৈলেন্দ্র   স্নেহে দাঁড়িয়ে   ছিল   সে   শান্ত   দীপ্তিতে প্রাচীন   ঐতিহ্যের   ধ্বজা   ধারনে । জানতে   ইচ্ছে   হয় ,  কেমন   আছে   ওরা পেটচুক্তি   ভুড়িভোজ   চলছে   কি   আজও ? লক্ষীটকিজের   দরজায়   সিরাপ   সরবৎ , দূর্গাবাড়ির   টেবিল   টেনিস   বোর্ড , মুচিসাহির  শৌ খিন   হরিণ   চামড়ার   চপ্পল , আজও   কি   তেমনই ,  যেমন   ছিল   সেদিন । কৈশোর   বড়   আপন   হতে   চায় টানে   কাছে   বার   বার ,  ছুঁতে   চায় , ফেলে   আসা   ছড়ানো   সুখ   স্...