আদরের আদরিণী
।। আদরের আদরিণী ।। (LINK)
এই দাদা
দরজায় দৃষ্টি মেলে দেখ
দাঁড়িয়ে আমি
হ্যাঁ, সত্যি বলছি
আমি,
তোর আদরের আদরিণী
সেই সত্তর দশকে
আমাকে মেলা দেখাবি বলে
ধরেছিলি হাত
আহ্লাদে, আহ্লাদে আটখানা
আমার মন
চোখে মুখে খুশির ঝলক
লাল চেলি শোলার পরশ
জনসমাগম, শব্দ শাসন, রঙীন রঙ্গন
অজান্তে আলগা হয়েছে হাত
হারিয়ে গেছি মেলার মাঠে পাহাড়ের কোলে
আনমনা মন আমার
সম্বলে জানালার একফালি আকাশ
প্রতিরাতে স্বপ্নে ছুঁয়েছি
সেই ঘাম জরানো তপ্ত হাত
আমার হারানো সঞ্চয়
বাঁধন ছিড়েঁ গেছে আমার
মুক্ত আমি
চল না যাই, বেড়িয়ে আসি
ধানমাঠের আল পেরিয়ে
নদীর সাঁকোর ওপর দিয়ে
পাহাড় পেরিয়ে ঘন অরণ্যে
কিংবা গভীর সমুদ্দুরে
উঁকিমারি এধার ওধার
দেখি দেখার মত করে
ওরা কেমন করে বাঁচে
পছন্দ হলে কিছু
বলব আমায় দিতে
দিতে হবে কিন্তু
‘না’ বলা চলবে না
চাই, চাই, আমার চাই
আচ্ছা আমায় নিয়ে
নিশ্চয়ই লিখেছিস কোন কবিতা
বলনা কয়েকটা লাইন
বা তোর নাটকের কিছু সংলাপ
যা হুবহু মেলে সঙ্গে আমার
না হয় তোর লেখা গান
যা ছুঁয়ে যায় মনের গভীরে
কিংবা তোর মনের অনুভূতির ছোটগল্প
বলতে বলতে থেমে গেলে
বলব আমি এরপর?
ড্যাবডেবে দৃষ্টি মেলে বলবি
এসেছিস? কাছে আয়
আদরকরি প্রাণভরে
এবার ধর্ আমার হাত
ভিজবো আমরা বাদলে
গাইবো আমরা গান
ভাসবো আমরা ভেলায় ভেলায়
নদ, নদী, সমুদ্দুরে
বাঁধবো বাসা পাখী হয়ে
চিরহরিৎ ঘন অরণ্যে
গাছে গাছে মগডালে
দেখবো আমরা চেয়ে চারিধার
সবুজে সবুজে কেমন মসৃণ
মাথার ওপর আস্ত আকাশ
আদরমাখা শুধুই নীল ।।
এই দাদা
দরজায় দৃষ্টি মেলে দেখ
দাঁড়িয়ে আমি
হ্যাঁ, সত্যি বলছি
আমি,
তোর আদরের আদরিণী
সেই সত্তর দশকে
আমাকে মেলা দেখাবি বলে
ধরেছিলি হাত
আহ্লাদে, আহ্লাদে আটখানা
আমার মন
চোখে মুখে খুশির ঝলক
লাল চেলি শোলার পরশ
জনসমাগম, শব্দ শাসন, রঙীন রঙ্গন
অজান্তে আলগা হয়েছে হাত
হারিয়ে গেছি মেলার মাঠে পাহাড়ের কোলে
আনমনা মন আমার
সম্বলে জানালার একফালি আকাশ
প্রতিরাতে স্বপ্নে ছুঁয়েছি
সেই ঘাম জরানো তপ্ত হাত
আমার হারানো সঞ্চয়
মুক্ত আমি
চল না যাই, বেড়িয়ে আসি
ধানমাঠের আল পেরিয়ে
নদীর সাঁকোর ওপর দিয়ে
পাহাড় পেরিয়ে ঘন অরণ্যে
কিংবা গভীর সমুদ্দুরে
উঁকিমারি এধার ওধার
দেখি দেখার মত করে
ওরা কেমন করে বাঁচে
পছন্দ হলে কিছু
বলব আমায় দিতে
দিতে হবে কিন্তু
‘না’ বলা চলবে না
চাই, চাই, আমার চাই
আচ্ছা আমায় নিয়ে
নিশ্চয়ই লিখেছিস কোন কবিতা
বলনা কয়েকটা লাইন
বা তোর নাটকের কিছু সংলাপ
যা হুবহু মেলে সঙ্গে আমার
না হয় তোর লেখা গান
যা ছুঁয়ে যায় মনের গভীরে
কিংবা তোর মনের অনুভূতির ছোটগল্প
বলতে বলতে থেমে গেলে
বলব আমি এরপর?
ড্যাবডেবে দৃষ্টি মেলে বলবি
এসেছিস? কাছে আয়
আদরকরি প্রাণভরে
এবার ধর্ আমার হাত
ভিজবো আমরা বাদলে
গাইবো আমরা গান
ভাসবো আমরা ভেলায় ভেলায়
নদ, নদী, সমুদ্দুরে
বাঁধবো বাসা পাখী হয়ে
চিরহরিৎ ঘন অরণ্যে
গাছে গাছে মগডালে
দেখবো আমরা চেয়ে চারিধার
সবুজে সবুজে কেমন মসৃণ
মাথার ওপর আস্ত আকাশ
আদরমাখা শুধুই নীল ।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন