প্রতীক্ষা
এখনও আলো ফোটে,
এখনও ঢাক বাজে,
এখনও কলাবউ কোলে ওঠে
শতাব্দীর গ্লানি দূরে ঠেলে আসন পাতে
নব পত্রিকার অঙ্গনে।
কানে কানে কারা কড়া নাড়ে,
শঙ্কিত শব্দ মাটির আচ্ছাদনে
অচ্ছুত আচরণে বিলম্বিত আজানুতে
চুম্বিত বলয় কৃশানু হতে চায়,
শুধু হাত ধরতে বলা তাকে
জলা পেরিয়ে মেঠো পথে
পেঁজা তুলোর ছায়া ঢলে পড়ে
আমার বর্ষিয়সী প্রেয়সীর গালে,
সেই গালেই তো গড়েছে স্বপ্ন
সাক্ষীর সাক্ষরে,
শ্রুতিধর শঙ্কিত হতে চায় আজ
চকিতে বারবার আংশিক অক্ষরে।
এমনই তো কথা ছিল,
প্রত্যন্তরে প্রত্যূষে,
প্রতীক্ষার প্রণয় পাওয়া
যা হয়েছে বিরল
বিড়ম্বনার বেড়াজালে।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন