নিলাম
এমনি করেই কাল মহাকাল
হাঁকছে নিলাম নিলাম নিলাম
রাজত্বটা থাক পরে থাক আর বাকি সবই নিলাম
ইঁট পাথরের গরাদ ছেড়ে
পাড়ি দিল এবার সবি
রইল পড়ে রাজত্বটা পাড়ি দিল রাজার ছবি
রাজত্বটা রইল পড়ে ম্লানমুখে ঐ পানাধার
দাঁড়িয়ে আছে আজ ফ্যাকাসে হায়রে এসব কে বা কার
ঝাড়লন্ঠন গালচে খানা তার ছেঁড়া এস্রাজের দর
নিলাম হেঁকে কমদামে সব বিকোয় বুঝি অতঃপর
চাবুক দাগে আঁকা আছে কত বেদন হাহাকার
হারেম থেকে কান্না নাকি হুতুম ডাকে বারংবার
বিদেশিনীর ঘরে বাঁধা রাজার রাজার ছবিখানি
সে যদি বা প্রজার প্রজা রাজার হবেনা মান হানি
এমনি করেই কাল মহাকাল
হাঁকছে নিলাম নিলাম নিলাম
রাজত্বটা থাক পরে থাক
আর যা বাকি সবই নিলাম
আর যা বাকি সবই নিলাম।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন