উপর ওয়ালার উপরি




 //  উপর ওয়ালার উপরি //


 উপর ওয়ালার উপরি আমি,

উপুর হয়ে সারাটা জীবন,

দেখেছি কেবল চলছে দিন,

ভাঙ্গছে সূর্য চাঁদের গ্রহণ।


ভাঙ্গা বাসন ভাঙ্গা কুলো,

ভাঙ্গা মনের আচ্ছাদন,

কিনছে মানুষ সময় গুলো 

প্রণয় পালার বিবর্তন।


সাঁটছে  তাকে বাঁ বুকেতে,

চাখ্ছে স্বাদ  চোখের ফাঁকে,

সারাটা জীবন গাঁটছড়াতে,

পড়ছে ধূলো পথের বাঁকে।


ঘ্রাণের সাথে  ঘৃণাই শুধু,

কপালে জোটে অনুক্ষণ,

যেদিকে তাকাই কেবল  ধু ধু,

করব কত আর অন্বেষণ।


বুকের খোলশ ধুলোর ওপর,

চোখের মণিতে রেখেছে রেশ,

ভারী হলে বাতাস আস্তাকুঁড়ের,

স্বর্গ মর্ত মানায় বেশ।


নাকে আমার সদাই জোটে,

নখের আঁচড় নখের শেষ,

ক্লীবের কানে কথা কাটে,

বোধেতে নেই কোনই ক্লেশ।


এই তো আছি চলছি ফিরছি.

হাসি কান্নায় থাকছি বেশ,

মাটি হয়েছে দোসর আমার,

উলঙ্গে শুরু উলঙ্গে শেষ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বপ্নের সৈকতাবাস ইওরহোম

এক চিলতে স্বপ্ন

বুক পাতা সোনালী রোদ্দুর