চাঁদের এত রূপ সে কি

 


// চাঁদের এত রূপ সে কি //


চাঁদের এত রূপ সে কি

মেঘে ঢাকা যায়?

তাকে দেখে আবেগ এলে,

সে কি রোখা যায়?


তার তাতে দোষ কি বল,

কেউ যদি বাসে ভালো,

কলঙ্কিনি বললে তাকে,

তার কি বা আসে যায়?

চাঁদের এত রূপ সে কি,

মেঘে ঢাকা যায়?


সেতো তবু  রইবে সেজে ,

হাসবে শুধু আপন লাজে,

তবু কথা  কইবে না সে,

সে কি  সওয়া যায়?

চাঁদের এত রূপ সে কি,

মেঘে ঢাকা যায়?


 পূব আকাশে, সূর্য যখন

মিটিমিটি করে চায় ,

আলো আঁধারিতে ,

মুচকি হেসে চাঁদ বলে,

আসবো আবার কাল,

আজ যাই, আজ যাই ।


চাঁদের এত রূপ সে কি

মেঘে ঢাকা যায়?

তাকে দেখে আবেগ এলে,

 সে কি রোখা যায়?

চাঁদের এত রূপ সে কি

মেঘে ঢাকা যায়?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বপ্নের সৈকতাবাস ইওরহোম

এক চিলতে স্বপ্ন

বুক পাতা সোনালী রোদ্দুর