সাঁটা আছে এ্যালবামে

 



// সাঁটা আছে এ্যালবামে //


পরন্ত রাতে খড়খড়ির ফাঁকে,

চোখে পড়ে রঙীন আলো,

জেগে আছে ধ্রবতারা তখনও

পাহারায় শিউলির চালে,

পরন্ত রাতে খড়খড়ির ফাঁকে,

চোখে পড়ে রঙীন আলো ।


শিউলির ছবি সাঁটা আছে এলবামে,

নোলক নাকে,মাকড়ি কানে,

নরম তালে তাল ফেলে,

দুলে দুলে, গ্রামের ইস্কুলের পথে,

মিষ্টি হাসিতে ডাকে "শ্যাম দাদা"।


পাহারাদারের হুইসেল বাজে,

ভোর হয়,কুকুরের কাতরানি আসে বুজে,

চেয়ে দেখি ও পাড়ার দিকে জানালা দিয়ে,

কালো পিচের পথে,

পিষ্ট হয়েছে শিউলি 

কাল রাতে শেষ ট্রামের চাপে।


দাঙ্গার দামামা বাজে,

আজও আমার বুকে

প্রহর পেরিয়ে প্রহরে,

উত্তাল হাসিতে ডাকে 

"শ্যাম দাদা" "শ্যাম দাদা",

পরন্ত রাতে খড়খড়ির ফাঁকে,

চোখে পড়ে রঙীন আলো ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বপ্নের সৈকতাবাস ইওরহোম

এক চিলতে স্বপ্ন

বুক পাতা সোনালী রোদ্দুর