পোস্টগুলি

আমি একচিলতে স্বপ্ন সঙ্গে নিতে চাই

ছবি
   //  আমি একচিলতে স্বপ্ন সঙ্গে নিতে চাই  //  (Link) ও রা বলছে এবার যেতে হবে সময় হয়েছে, ওরা বলছে এবার বাঁধন খুলতে হবে আলগা হয়েছে, স্বপ্ননিয়ে নাড়াচাড়ার সময় শেষ শেষ, কথা দেওয়া, কথা নেওয়া পরিচয়, আলাপচারিতা আর নয়, আর নয় খুনশুটি বাকবিতন্ডা, থমকে গেছে ভীতি অস্থিরতা, ছেদ পড়েছে অনুভূতির অন্তরালে ভালোলাগা, ভালোবাসার সহবস্থানে, অসহায় অস্বস্তি ঘোরাফেরা করে এখানে ওখানে আমার অগোচরে, হেমন্ত বসন্তের আনাগোনা নয় আর, নয় ফুরফুরে বাতাসে তোমার সুগন্ধ, এখন ব‍্যস্ততার অজুহাত এমনই, খুঁজে খুঁজে হাতরানো বন্দীকরা সুখ উন্মোচন তার সার্বিক স্মৃতিচারণে, সব শেলফি ফিকে হয়ে গেছে আজ তবুও তো প্রথম দেখার সেই তুমি আজও আছো যেমন ছিলে তেমনই, পুর্ণিমার জোৎস্না বিছোনো আঁচলে ঢেকে দিতে কি পারো মুখ আমার? আমি একচিলতে স্বপ্ন সঙ্গে নিতে চাই।।

কোল বদল

ছবি
কোল   বদল  (Link) স্ব প্ন ,  এমনই   দেখেছিলে   তুমি   বার   বার বলেছিলে ,  জন্ম   নেবে   এখানেই   আবার , বদল   হবে   কায়া ,  বদলাবেনা উচ্চারিত   স্বর।   হয়তো   সবাই   পাতবে   কান,   এখানে   ওখানে শুনবে   বলে   সেই   ধ্বনি,   যা   বেঁধেছে   বাসা, কালের   স্রোতে   শ্রোতার   অন্তরে   অন্তরে।   পাখী   হয়ে   যদি   তুমি   জন্ম   নাও, আলো   ঝলমলে   শীতের   ভোরে, কান   পাতবো   পাখীদের   কলতানে, খুঁজে নিতে   তোমার   চেনা   সেই   স্বরকে।   মীন   হয়ে   যদি   জন্ম   নাও, ভরা   কটালে   বিলের   খেপলা   জালে, আড়ি   পাতবো   চিনে   নিতে   চেনা   সেই   স্বরকে।   বন্যপ্রানী   হয়ে   যদি   জন্ম   নাও, নিঃশব্দে   ওত   পেতে   শুনবো   শব্দ ,  চুমুকের, ...

পিছিয়ে পড়া মানুষ মেলাচ্ছে পা

ছবি
                                   //   পিছিয়ে  পড়া   মানুষ মেলাচ্ছে পা  // (link) পি ছিয়ে পড়া মানুষ মেলাচ্ছে পা জঙ্গল ছাঁটা আঁকাবাঁকা জংলী পথে চলেছে কায়া সঙ্গে ছায়া শেষরাতে পাকস্থলির পরিপাকে বাসি পান্তা কাঁধে পুঁটুলি, হাতে হাঁসুলি বুকে ঝোলান মাদল, সঙ্গী বাঁশরী ওদের ডাক পরেছে ঘুঘুডাঙ্গার মাঠে নাচতে হবে, রঙ্গ হবে, ভবিষ্য পাঠ হবে, ভালো ভালো ভোজ হবে, নগদে নজরানা হবে, সুবিধাভোগী মানুষ শুনছে ওদের পদধ্বনি নিজেদের বাঁচাতে ধরতে চায় ওদের হাত ব ্য বধান বুঝি আর বাধা নয়, তুষ্ট ওরা স্বল্পেই স্বপ্নের ফাঁদে ফেঁসে যাবে ওরা সহজেই। ওরা সভা দেখে, মেলা দেখে, আমোদে মাতে  নাগরদোলার ঘুরপাকের চক্করে ওরা আশমান দেখে, আলোর রোশনাই দেখে, দিন শেষ, এবার ফেরার পালা আস্তানায় অগোছাল পায়ে, মস্তিতে মাতোয়ারা মেজাজে, মাথা থেকে উবেগেছে স্বপ্নিল সভা-ভাষণ পথ পাশে বিছানো শরীর, আচ্ছন্ন সুখ নিদ্রায়। আবার সূর্য ওঠে, এগিয়ে যায় দিন দিনের মতো, সামনে শুকনো মাঠ, গবাদি পশুর দেখা নেই আর।  আড়াল করা মুখ চাপ...

নারী চাইছে স্বাধিকার ধর্মে, কর্মে, সহবতে

ছবি
  //  নারী চাইছে স্বাধিকার ধর্মে, কর্মে, সহবতে  // (link) না রীর নাড়ি কেটে পুরুষের আলো দেখা, নারীর কোলেতে ক্রমে তার বেড়ে ওঠা,  নতজানু হয়ে প্রার্থনায় অর্থ, যশ, শক্তি চাওয়া নারীকেই শোষন,  না রীকেই আঘাত, নারীকেই পসরা, লালসার শিকারে, লুন্ঠনে নারীর সম্ভ্রম, নারীকেই ধর্ষণ, নারীকেই  জ্বালিয়ে রাতের আঁধারে, কামনার কলঙ্ক নির্মূল  ধরণী তে  চিরতরে। নারী, আর কত নীচু হবে ঈশ্বর? দিয়েছো জন্ম কিন্তু কেড়েছো অধিকার শতাব্দী উতরে শতাব্দী বেঁধেছো তাকে সংযম, সহ‍্য, সহিষ্ণুতার ঘেরা বাঁকে ধারণ করতে দিয়েছো আধার ধরতে বারণ অনেক কিছুই তার যুগে যুগে সওয়ারি হয়েছে পুরুষ নারীর পিঠে লাগাম হাতে অত‍্যাচার, অবহেলা, লাঞ্ছনায় গুমরে থাকা মন ঘরের কোনে। খাঁচার পাখী ডানা ঝাপটায় চেয়ে থাকে নীলাভ আকাশে মুক্তির খোঁজ চায় চোখ তার। দেবী বিসর্জনে নীলকন্ঠ পাখী উড়ে যায় ডানা মেলে আকাশে ওকে সে বলে, বলেদিও দরবারে, সমতা চাইছি আমরা, সহমর্মিতা নয় পুরুষের পাশাপাশি চলতে চাই পরাধীনতা নয় আর,নয় নিগ্রহতা, অবলা অবগুন্ঠন সরে গেছে আজ, অবারিত গতি জলে স্থলে  অন্ত রী ক্ষে , নারী চাইছে স্বাধিকার ধর্মে, কর্মে, সহব...

মা তোমায় প্রণাম

ছবি
‘মা’ তোমায় প্রণাম  (Link) মা , তোমার থেকেই আলো দেখা তোমার হাতে হাতেখড়ি তোমার কাছে আঁকতে শেখা তোমার গলায় গানের কলি তোমার হাতেই জলপটি।   ইচ্ছে করে, ছুট্টে গিয়ে তোমায় জড়িয়ে ধরি, কোলে বসে বুকের ভেতর মুখটা গুঁজি।   মা, দাওনা আমায় ঝিনুক বাটি, ছোটবেলার খেলনা বাটি, ভাললাগার সঙ্গী সাথী, খেলি আমি আপন মনে ঘুরে ঘুরে তোমায় দেখি।   মা, আমার মা চাওয়া পাওয়ার মা, সখ আহ্লাদের মা, সান্ত্বনা প্রলেপের মা, জ্বালা জুড়ানোর মা, মা, এসোনা তোমায় আদর করি, তোমায় প্রণাম।   মনে পড়ে, ফিরছি সেদিন ছোট স্কুল থেকে ছোট পায়ে ছোট ব্যাগ ছোট্ট কাঁধে বায়না ধরে পরেছি ঝুলে তোমার কোমল হাতটি ধরে। চেয়েছি আমি, একতারা, ডুগডুগি, বাঁশের বাঁশী, লাল লাঠি লজেন্স কিংবা মুখোশ, দিয়েছ তুমি সবই, যেমন চেয়েছি আমি, প্রণাম, তোমায় প্রণাম।   মনে পড়ে যখনই আসি আমি, এই পথের বাঁকে কৃষ্ণচূড়ার কাছে, খুঁজি ঘাসের ওপর, হারানো সঙ্গী আমার, সেই আদর জড়ানো ফিডিংবটল, হয়ত আজও দেখে সে আমায়, মুচকি হাসে।   মনে পড়ে, শীতের দুপুরে খেলছি এক্কাদোক্কা দুজনেতে মিলে, তুমি দাঁড়িয়ে সাগরে, আমি শুরুর ঘরে, সেপটিপিনের ঝোপা ফেলে লাফাচ্ছি পায়ে পায়ে ঘ...

পোটোপাড়ার কেষ্ট পোটো

ছবি
//  পোটোপাড়ার কেষ্ট পোটো   //   (link)    “ তু মি   পোটোপাড়ার   কেষ্ট   পোটো দেখার   দৃষ্টি   মেলে দেখছি   আমি   তোমায় মাথায়   সাদামাখা   ঝাঁকরা   চুল পরনে   হাঁটুতোলা   ধুতি পেটওঠা   মলীন   গেঞ্জী পায়ের   ভারী   চপ্পলে চাপধরা   এঁটেলে এঁটে   থাকা   পাটচুল ছিটিয়েছে   রাঙানোর   রঞ্জন হাতের   এপাশে   ওপাশে এগাল   ওগাল   রাঙিয়েছে   রংয়ে । চিনতে   পারছ   পোটো মন্ডপের   বাইরে   দাঁড়ানো তোমার   গড়া   গড়নকে ? একে   একে   সেজেছে   ওরা মহিলা ,  পুরুষ ,  বৃহন্নলা , সমকামী   পুরুষ   ও   নারী রূপান্তরকামী   পুরুষ   ও   নারী সংশয়ের   নেই   কোন   অবকাশ ঈশ্বরের   সৃষ্টি   জীবন্ত   এমনই । তোমার   হাতের   ছোঁয়া মুগ্ধ   করেছে   মন   সবাকার দেখনা   থিম   ভাবাচ্ছে   কেমন বলছে   সবাই   সাবাশ ...