আজও মনে পড়ে
https://youtu.be/Vx6Blkj-6jk?si= //আজও মনে পড়ে // আজও মনে পড়ে, সময়ের অবসরে, এ পৃথিবী ছেড়ে তোমারা গেছো চলে, ঐ নীল দিগন্ত পেরিয়ে আরও বহুদূরে, সন্মুখে সাকারে নাইবা পেলাম দেখা , তোমারা রইলে না হয় পলকে পলকে মনি হয়ে ,আমাদের চোখের কোলে। আবেগে, অনুরাগে,সুখে, দুঃখে ছায়া হয়ে থেকো আমাদের ই পাশে, অনুভবে তোমাদের যেনো পাই কাছে দিনে রাতে শয়নে স্বপনে জাগরণে । স্নেহের পরশ নিয়ে থেকো সময়জুড়ে সদাহাস্য সাজে, যেমনটা ছিলে বেরে ওঠার প্রতিপদে , সেই ছোট্ট বেলার আঁতুড় হতে সাবলম্বী যৌবন উত্তরণে । আত্মার বিবর্তনের কোন বাঁকে, যদি পারো চিনে নিতে আমাদের , পরিচয় দিও সবিস্তারে , ভাবনায় টানতে কাছে তোমাদের ফেলে আসা জীবনকে । হাতে একটু সময় নিয়ে এসো, শুনবো তোমাদের বিচরণের বর্ণনা , আকাশে, বাতাসে পাহাড়ে, পাতালে , সমুদ্দুরে ,গহন অরণ্যে, মরুভূমিতে, যেমন করে শোনাতে তোমরা , আমাদের ঘুমের ভেলায় ভাসিয়ে দিতে, স্নেহের ছোঁয়ায় ছোঁয়ায় প্রতি রাতে। জন্ম জন্মান্তরে , চাই ,চাই, তোমাদের ই চাই কখনও দুহিতা ,কখনও জায়া, কখনোবা পুত্র কিংবা স্বামী বেশে...